রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়ায় ইসকন নিষিদ্ধের দাবীতে ও আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

লিটন রেজা, স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

চট্টগ্রামে মসজিদ ভাংচুর, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ও ইসকন নিষিদ্ধের দাবীতে লোহাগড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করার ঘটনায় বিক্ষোভ করেছেন লোহাগড়ার সংগ্রামী মুসলিম জনতা।
এ সময় তারা ঘটনায় জড়িত চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেফতার ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)কে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার দাবি জানান।
বুধবার (২৭ নভেম্বর) যোহর বাদ ইসকনকে নিষিদ্ধের দাবীতে সংগ্রামী মুসলিম জনতার একটি বিক্ষোভ বের হয়। মিছিলটি লোহাগড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বের হয়ে লোহাগড়া পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন লোহাগড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ, লোহাগড়া উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা
শাফায়াত হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা তৌহিদুর রহমান, লোহাগড়া উপজেলা ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক  মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা নুরুল্লাহ, আরিফুজ্জামান হেলালী, হাফেজ মোহাম্মদ শরিফুল ইসলাম, মো.শাহীন আহমেদ, এস কে মিন্টুসহ প্রমুখ।
এ সময় বক্তারা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেফতার এবং ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানান। তারা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতিও আহ্বান জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..