রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১২

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

মেক্সিকোর উত্তরপূর্বাঞ্চলের রাজ্য তামাউলিপাসে মহাসড়কে একটি বাস উলটে গিয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১০ জন।

নাগরিক সুরক্ষা সমন্বয়ক পেদ্রো গ্রানাদোস সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় বাসের চালকসহ নয়জন ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও তিনজনের। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

সীমান্তবর্তী শহর রেইনোসা থেকে পাশের রাজ্য নুয়েভো লিয়নের মনটেরির উদ্দেশ্যে বাসটি যাচ্ছিল। সেসময় এ দুর্ঘটনা ঘটে।

তামাউলিপাসের মহাসড়ককে মেক্সিকোর অন্যতম বিপজ্জনক সড়ক হিসেবে ধরা হয়। অপরাধী চক্রগুলো এ সড়কে নিয়মিত অপহরণ ও চাঁদাবাজির মতো কর্মকাণ্ড চালায়।

তবে দেশটির কর্তৃপক্ষ বলছে, অপরাধী গোষ্ঠীর কারণে এ দুর্ঘটনা ঘটেছে এমন কোনও প্রমাণ তারা পাননি। চালক বাসটির নিয়ন্ত্রণ হারানো ফলেই দুর্ঘটনা ঘটেছে।

সূত্র-এএফপি

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..