শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সৌদি আরবে হামলার জেরে রিয়াদ-দাম্মাম রুটে ফের ফ্লাইট স্থগিত চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেফতার হাসপাতালে ভর্তি মঈন খানকে দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই : স্পিকার সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১, আহত ৮ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা নেতা: স্পিকার লোহাগড়ায় পূজা মন্দির পরিদর্শন করলেন নড়াইলের  জেলা প্রশাসক ড.মোহাম্মদ আব্দুল ছালাম মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির মাদকবিরোধী অভিযান পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়ার অভিযোগ, বিএনপি নেতার অডিও ফাঁস

সৌদি আরবে হামলার জেরে রিয়াদ-দাম্মাম রুটে ফের ফ্লাইট স্থগিত

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

সৌদি আরবে বিমানবন্দরে হামলার ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রিয়াদ ও দাম্মাম রুটে আবারও ফ্লাইট চলাচল স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্যে দাম্মামগামী সব ফ্লাইট ২৩ থেকে ২৫ অক্টোবর এবং রিয়াদগামী ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিমানের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ অক্টোবর রাতে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলার ঘটনায় দুই দফায় রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট স্থগিত করেছিল বিমান। সর্বশেষ ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দাম্মাম রুটে ২২ অক্টোবর থেকে ফ্লাইট চালুর ঘোষণা দেওয়া হয়। রিয়াদ রুটে ২৫ অক্টোবর একটি ফ্লাইট পরিচালনারও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে নতুন করে নিরাপত্তাঝুঁকি তৈরি হওয়ায় আবারও ফ্লাইট স্থগিত করা হলো।

এদিকে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। জরুরি প্রয়োজনে আসন খালি থাকা সাপেক্ষে যাত্রীরা জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য নিকটস্থ বিমান সেলস সেন্টারে যোগাযোগ করতে যাত্রীদের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..