সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৭  

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

নড়াইলের লোহাগড়ায় সালিশি বৈঠকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন কমপক্ষে ১৭ জন। আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সকালে উপজেলার নলদী ইউনিয়নের নালিয়া গ্রামের রবি খাঁন গ্রুপ ও শওকত খান গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ ১৭ জন আহত হয়েছেন।
স্থানীয় রবি খান গ্রুপের আহতরা হলেন নালিয়া গ্রামের জামশেদ খান, আকাশ মল্লিক, নান্নু মল্লিক, জরিনা বেগম, সাবিনা বেগম, সোহাগ খান, বুলবুল খান ও খাইবার।
শওকত খান গ্রুপের হতাহতরা হলেন আসাদ খান, আজাদ মোল্লা ও মুন্নাফ খান। উভয় পক্ষের আহত ১২ জন নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি ৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নলদী ইউনিয়নের নালিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুটি গ্রুপ রয়েছে একটি গ্রুপের নেতৃত্ব দেয় ওই গ্রামের শওকত খান এবং অপর গ্রুপের নেতৃত্ব দেয় রবি খান।
এ নিয়ে সোমবার সকালে দুই পক্ষের সংঘর্ষ হয় এতে দুই নারীসহ উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাঞ্চন কুমার রায় বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। কোন পক্ষের লিখিত কোন অভিযোগ এখনো পাওয়া যায়নি তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..