সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

লোহাগড়া উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ 

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার শ্বাশ্বতী শীল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করেন। এ সময় সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ), ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, ৩০ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এস.এম শরিফুল আলম ও শেখ সাজ্জাদ হোসেন মুন্না মনোনয়ন প্রত্যাহার করায় ৫ জন প্রার্থী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ ছাড়া এই উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৭ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন, সিকদার আব্দুল হান্নান রুনু (হেলিকপ্টার মার্কা), এ. কে. এম ফয়জুল হক রোম (আনারস মার্কা), মো: তারিকুল ইসলাম উজ্জ্বল (মোটর সাইকেল মার্কা) মো: মুন্সি নজরুল ইসলাম (দোয়াত কলম মার্কা), মো: আইয়ুব হোসেন (ঘোড়া মার্কা)।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রার্থীরা হলেন, এফ আর রোমান রায়হান (টিয়া পাখি মার্কা), মো: কামরুল ইসলাম মিন্টু (মাইক মার্কা), মো: মোস্তফা কামাল লিওন (টিউবওয়েল মার্কা), মো: জাহিদুর রহমান (তালা মার্কা), আলী আজম মোল্যা (বই মার্কা), মো: বাবুল মিয়া (চশমা মার্কা), মাহমুদুল হাসান ( বৈদ্যুতিক বাল্ব মার্কা)।
ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থীরা হলেন, ফারহানা ইয়াসমিন ইতি (কলস মার্কা), মিসেস কনিকা ওসিউর (ফুটবল মার্কা), মোসা: কাকলি বেগম (হাঁস মার্কা)।
এদিকে প্রার্থীরা প্রতিক পেয়ে তাদের কর্মী-সমর্থকদের নিয়ে ভোটের মাঠে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..