শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ভোলায় স্থানীয় কৃষকের পণ্য নিয়ে কৃষক বাজারের আয়োজন বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, টাকা নেওয়ার ঘটনায় বিতর্ক গোয়ালন্দ ঘাট থানায় নতুন ওসি শফিকুল ইসলাম গোয়ালন্দে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ লোহাগড়ায় ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড় আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে “সহায়ক অগ্রগতি উন্নয়ন” পরীক্ষা অনুষ্ঠিত

লোহাগড়ায় বাল্যবিবাহের সাথে  সম্পৃক্ত থাকার অভিযোগে চারজনকে ২৫ হাজার টাকা জরিমানা

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

নড়াইলের  লোহাগড়ায় বাল্যবিবাহের সাথে  সম্পৃক্ত থাকার অভিযোগে  চারজনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সূত্রে জানা গেছে, সোমবার (২৯ এপ্রিল) দুপুরে  লোহাগড়া উপজেলার রামেশ্বরপুর এলাকায় দশম শ্রেণীতে পড়ুয়া  একটি মেয়ের বাল্যবিবাহ সম্পন্ন হচ্ছে এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট  আফরিন জাহান একদল পুলিশ নিয়ে ওই গ্রামে অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট কণে(মেয়ে) বাড়িতে প্রবেশের আগেই বর-কণে তাদের পিতা-মাতাসহ অন্যত্র পালিয়ে যান। বাল্য বিবাহে সহযোগিতা করায়  ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক ওই এলাকার  মোঃ মিজানুর রহমান কে ১০ হাজার টাকা, আলফাডাঙ্গা এলাকার  মোঃ মিজান, মঞ্জুবুর রহমান ও মঙ্গলহাটা এলাকার শামীম কে ৫ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন। পরে আটককৃতরা মুচলেকা দিয়ে মুক্ত হন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..