রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়ায় ৩১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন 

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

লোহাগড়ায় ৩১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন

শনিবার (২৭ এপ্রিল) বেলা ৩ টার দিকে বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা বিশিষ্ট নব নির্মিত ভবন উদ্বোধন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।
স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী ডা:  সামন্ত লাল সেন বলেন, আমি নড়াইলের মাটিতে এসে অনেক খুশি। নড়াইলে অনেক জ্ঞানী গুনী মানুষের বসবাস। হুইপ মাশরাফীর আমন্ত্রণে আমি নড়াইলে এসেছি।  আজ লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি এবং আমার অনেক ভাল লাগছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা প্রশাসক মো: আশফাকুল হক চৌধুরী, নড়াইলের পুলিশ সুপার মেহেদী হাসান, নড়াইলের সিভিল সার্জন সাজেদা বেগম পলি, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম মাসুদ, হুইপ মাশরাফির একান্ত সচিব মোঃ আজগর আলী, লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য, প্রায় ১০ কোটি ৭৫ লাখ ৯৫ হাজার ১৬৩ টাকা ব্যয়ে প্রায় ৪ বছর ধরে লোহাগড়া
৩১ শয্যা বিশিষ্ট ৩ তলা ভবন এবং ৩ তলা স্টাফ কোয়ার্টার নির্মাণ করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..