রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সিংড়া থানা পুলিশ কর্তৃক চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার- ২

আমিনুল হক  সিংড়া,নাটোর প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
সিংড়ায়  একটি চোরাই মটরসাইকেলসসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত (২৫ এপ্রিল) পৌনে ২ টার দিকে উপজেলার ছোট কালিকাপুর হইতে চোরাই একটি পুরাতন লাল কালো রংয়ের ১৫০ সিসি রেজিঃ বিহীন পালসার মটরসাইকেল, যাহার চেসিস নং- (MD2A11CY0KCM86071) ইঞ্জিন নং- (DHYCKM96435) উদ্ধার করেন সিংড়া থানা পুলিশ। এসময় রাশিদুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত পৌনে দুইটার দিকে সিংড়া উপজেলার ছোট কালিকাপুর গ্রামে অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল সহ ছোট কালিকাপুর গ্রামের  মৃত আঃ রাজ্জাকের পুত্র রাশিদুল ইসলাম (৪২) নামে একজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আসামি রাশিদুল বলেন মোটরসাইকেলটি  চোরাই বুঝতে পেরে অপর অভিযুক্ত আসামি সিংড়া উপজেলার দেবত্তর গ্রামের  মৃত জেলহক মোল্লার পুত্র আরিফুল ইসলাম (২৮) এর নিকট হইতে ক্রয় করেন। পরবর্তীতে সিংড়া থানা পুলিশ আসামী আরিফুল ইসলামকে আটক করিয়া জিজ্ঞাসাবাদ করিলে সে গাড়ীটি চোরাই বলিয়া স্বীকার করে। অতঃপর সিংড়া থানা পুলিশ চুরিকৃত গাড়ীটি (২৫ এপ্রিল)  দুপুর আড়াইটা দিকে  মোটরসাইকেল টি জব্দ করেন এবং আসামীদের গ্রেফতার করেন।
এ বিষয়ে জানতে চাইলে ঘটনা সত্যতা স্বীকার করে সিংড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম বলেন, আসামিদের বিরুদ্ধে সিংড়া থানার মামলা নং- ২৪,তাং- ২৫/০৪/২০২৪ ইং, ধারা- ৩৭৯/৪১১/৪১৩/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..