রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

লোহাগড়ায় মা ও মেয়েকে পিটিয়ে আহত করে বসতবাড়ি দখলের চেষ্টা

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

নড়াইলের লোহাগড়া শহরের সিংগা মশাগুনি এলাকায় মা ও মেয়েকে পিটিয়ে গুরুতর আহত করে বসতবাড়ি দখলের চেষ্টা চালিয়েছে একদল দূর্বৃত্ত। আহত মা-মেয়েকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে একই এলাকার বহুল আলোচিত মামলাবাজ, জাল-জালিয়াতি নাজিম উদ্দীন দেওয়ানের নেতৃত্বে তার ছেলে আলিফ দেওয়ানসহ ৪/৫ জনের একদল দূর্বৃত্ত শাবল ও লাঠিসোঁটা নিয়ে লক্ষীপাশা বাজারের বিশিষ্ট মিষ্টান্ন ব্যবসায়ী শেখ নিজাম উদ্দীনের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যবসায়ী শেখ নিজাম উদ্দীনের মেয়ে ময়না বেগমকে (২৮)  পিটিয়ে আহত করে এলাকা ত্যাগ করে। এলাকাবাসী আহতকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনার প্রায় ৩ ঘন্টা পর বেলা ২টার দিকে  নাজিম উদ্দীন দেওয়ান ও তার ছেলে আলিফ দেওয়ানের নেতৃত্বে ৪/৫ জনের একদল দূর্বৃত্ত দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে পুনরায় ব্যবসায়ী শেখ নিজাম উদ্দীনের বসতবাড়ি দখলের চেষ্টা চালায়। এ সময় ব্যবসায়ী নিজাম উদ্দীনের স্ত্রী লাবনী বেগম (৫০)  দূর্বৃত্তদের ঠেকাতে গেলে তিনিও হামলার শিকার হন। এ সময় এলাকাবাসী আহত লাবনী বেগমকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
খবর পেয়ে লোহাগড়া থানার এসআই তৌফিক হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে ভুক্তভোগী শেখ নিজাম উদ্দিন গণমাধ্যমকর্মীদের বলেন,  আমি অভিযুক্ত নাজিম উদ্দীন দেওয়ানের ছোট ভাই বিপ্লব দেওয়ানের কাছ থেকে রেজিস্ট্রি দলিলমূলে বসতবাড়ি ক্রয় করে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছি। কিন্তু নাজিম দেওয়ান আমার ক্রয়কৃত বসতবাড়ি তার দাবী করে বুধবার দু’দফায় মহিলাদের ওপর হামলা চালিয়ে বসতবাড়ি দখলের জন্য চেষ্টা চালায়। আমি মামলাবাজ, ভূমিদস্যু ও জাল-জালিয়াতকারী নাজিম উদ্দীনসহ জড়িত দোষীদের আইনের আওতায় আনার দাবী করছি’।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..