সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

লোহাগড়ায় বীর মুক্তিযোদ্ধা শিক্ষক অলিয়ার রহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

মোঃ মোশারফ হোসেন মোল্লা, স্টাফ রিপোর্টার :
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামের বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ আলিমুজ্জামানের পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ অলিয়ার রহমান (৮০)  বৃহস্পতিবার ভোরে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

 বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টায় উপজেলার ধোপাদহ  গ্রামের ঈদগাহ মাঠে পুলিশের একটি দল গার্ড অব অনার দেওয়ার মাধ্যমে তাঁকে রাষ্ট্রীয় সম্মান জানায়।
এসময় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ আলিমুজ্জামান, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ হাসানুজ্জামান, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপস্থিত ছিলেন। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..