রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

রামপালে মাদকসহ কারবারি আটক

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ||
  • আপলোডের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াছিন মোল্লা (৩৫) নামের এক মাদক কারবারিকে মাদকসহ গ্রেফতার করেছে। আটক ইয়াছিন মোল্লা উপজেলার গৌরম্ভা গ্রামের মৃত আকবর মোল্লার ছেলে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছে।
রামপাল থানা পুলিশের অফিসার ইনচার্জ সোমেন দাশের নির্দেশনায় গৌরম্ভা ফাঁড়ির ইনচার্জ এসআই মো. নাসির উদ্দিন ফোর্সসহ রবিবার (১৪ জানুয়ারী) রাত ১০ টায় গৌরম্ভা গ্রামের জনৈক ওমর ফারুকের বাড়ির সামনে ইটের রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এ সময় মো. ইয়াসিন মোল্লাকে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন। আটক ইয়াছিনকে সোমবার (১৫ জানুয়ারী) সকাল ১০  (৩৫ বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে।
 এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, মাদক কারবারিদের ধরা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অভিযান জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..