রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

লোহাগড়ায় সরকারি জমি থেকে গাছ কেটে নিলো দূর্বৃত্তরা

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

নড়াইলের লোহাগড়ায় সরকারি জমি থেকে গাছ কেটে নিলো দূর্বৃত্তরা। কর্তনকৃত গাছের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

অভিযোগের ভিত্তিতে জানা গেছে,নড়াইলের লোহাগড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের মশাগুনী ১/১ খতিয়ানভুক্ত ৫নং  দাগের সরকারি জমি থেকে পার্শ্ববর্তী রামপুর গ্রামের  মরহুম সাহিদুর রহমানের ছেলে খালেদুর রহমান টিটো ও  মেয়ে মলি বেগমের নেতৃত্বে একদল দূর্বৃত্ত ওই জমি থেকে গত ৭ ও ৮ জানুয়ারি দুদিন ধরে মেহগনি, পোয়া, সীলকড়াই ও শুপারিসহ অন্যান্য বনজ বৃক্ষ কেটে নিয়ে গেছে।

এলাকাবাসীর মৌখিক অভিযোগের ভিত্তিতে লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরিন জাহানের নির্দেশে গত মঙ্গলবার লক্ষীপাশা ইউনিয়ন  সহকারী ভূমি  কর্মকর্তা আফিল উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কর্তনকৃত গাছের কিছু অংশ জব্দ করেন। কিন্তু ওই কর্মকর্তা ঘটনাস্হলে যাওয়ার পূর্বেই দুর্বৃত্তরা
কর্তনকৃত গাছ অন্যত্র সরিয়ে নিয়ে গেছে বলে এলাকাবাসীর অভিযোগ।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরিন জাহান বলেন, গাছ কাটার ঘটনায় জড়িতদের সতর্ক করা হয়েছে। পরবর্তীতে অভিযুক্তরা সরকারি জমি থেকে গাছ কাটলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে কথা হলে তারা গাছ কাটার বিষয়ে কোন সদুত্তর দিতে পারে নাই।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..