রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

লোহাগড়ায় টয়লেটের হাউজে মিললো নারীর লাশ

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪

নড়াইলের লোহাগড়া উপজেলায় টয়লেটের পেছনের হাউজ থেকে আম্বিয়া খাতুন (৫৮)  নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের  মঙ্গলহাটা গ্রামের মধ্যপাড়া থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

আম্বিয়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের হবিবার মোল্যার মেয়ে।

লোহাগড়া থানার এসআই সৈয়দ আলী গণমাধ্যমকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের রাজ্জাক মোল্যার বাড়িতে থাকা টয়েলেটের হাউজে ওই নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে লোহাগড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজ্জাক মোল্যার ছেলে সাব্বির মোল্যাকে (৩২) আটক করেছে পুলিশ। এলাকাবাসী জানিয়েছেন, আটক সাব্বির মানসিক ভারসাম্যহীন যুবক। এ ঘটনার দু’বছর পূর্বে সাব্বির মোল্যা তার আপন মাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। দীর্ঘদিন জেল-হাজতে থাকার পর সম্প্রতি সাব্বির জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরে আসে।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় সাব্বির মোল্যা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত লাঠি, টর্চ লাইট ও জুতা উদ্ধার করা হয়েছে।

 

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..