রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

নড়াইল -২ আসনে  আচরণ বিধি লঙ্ঘনে মাশরাফিসহ ৩ প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি ভাঙ্গার দায়ে নড়াইল ২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মোর্তোজাসহ চার প্রার্থীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে নড়াইল সদরের পৌরসভা ও মাইজপাড়া ইউনিয়ন এলাকায় ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান ও মোঃ আনিসুর রহমান ভ্রাম্যমাণ  আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায় প্রার্থীর আচরণ বিধিমালা
 ২০০৮ এর ৭ (১) ক ধারা ১৮-(১) মোতাবেক (ওয়ালে পোস্টার সাটানো) আচরণবিধি লঙ্ঘনের দায়ে নড়াইল ২ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মোর্তজাকে ১৫ হাজার  টাকা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজকে ১৫ হাজার টাকা, গণফ্রন্টের প্রার্থী লতিফুর রহমানকে ৩ হাজার টাকা এবং ইসলামী ঐক্যজোটেট প্রার্থী মাহবুবুর রহমানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ আনিসুর রহমান বলেন নির্বাচনী আচরণবিধির লংঘন করে নড়াইল- ২ আসনের চারজন প্রার্থীর পোস্টার সাঁটানো  হয় সেজন্য প্রার্থীদের জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..