রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

প্রশিক্ষণের পাশাপাশি সংস্কৃতি ও খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে- যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড: আহসান হাবীব 

মোশারফ হেসেন স্টাফ রিপোর্টার নড়াইল
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
 যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
প্রফেসর ড. আহসান হাবীব  বলেছেন ” প্রশিক্ষণের পাশাপাশি সংস্কৃতি ও খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছ।   এদিক থেকে যশোর শিক্ষা বোর্ডের মধ্যে নড়াইল অন্যতম। শিক্ষার সাথে লোহাগড়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো কো-কারিকুলামে আরো এক ধাপ এগিয়ে দেশের সুনাম অর্জন করছে। যা সকল মহলেই প্রশংসিত হয়েছে”।

নড়াইলের লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে গত সোমবার সন্ধ্যায় চারদিন ব্যাপী ( ৮ থেকে ১১ ডিসেম্বর)  অনুষ্ঠিত লোহাগড়া উপজেলা  স্কাউটস্ সমাবেশের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নব নিযুক্ত লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি অনিমেশ বিশ্বাসের সভাপতিত্বে  ও নড়াইল জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এম আব্দুর রহিম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড.বিশ্বাস শাহীন আহমেদ, উপ পরিচালক ড.এএসএম রফিকুর রহমান, ইঞ্জিনিয়ার কামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আফরিন জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবাদুল হামিদ ভূইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্কাউট কশিশনার এবং ক্যাম্প চিফ মোঃ সিদ্দিকুর রহমান, শাহীনুর রহমান টিটো, শাহ আলম, হান্নান বিশ্বাস, শাহ সুরুজসহ বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকবৃন্দ।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড: আহসান হাবীব আরও বলেন, ” সহশিক্ষা জ্ঞান অর্জনের ক্ষেত্রে বিরাট ভূমিকা রেখে থাকে। এ জন্য সকালেরই পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা উচিত।

এ বছর লোহাগড়া উপজেলা স্কাউটস্ সমাবেশে ৩২ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ২৫৬ জন স্কাউট অংশগ্রহণ করে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..