রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০ ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন ভাসানীর আদর্শে দল পুনর্গঠনের অঙ্গীকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

রামপালে দুর্বৃত্তের অগ্নি সংযোগ; বিএনপির আরও ৪ নেতা গ্রেফতার 

মেহেদী হাসান রামপাল, বাগেরহাট
  • আপলোডের সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
রামপালে বাসে অগ্নি সংযোগের ঘটনায় করা মামলায় সন্দিগ্ধ আরও ৪ জন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ নিয়ে গত দুই দিনে অভিযান চালিয়ে সন্দিগ্ধ মোট ১৪ জন বিএনপির নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর)  রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  আটককৃতরা হলেন, মানিকনগর গ্রামের শহিদুল্লাহ শেখের ছেলে মো. রাসেল শেখ (২৬), শিবনগর গ্রামের আ.খালেক শেখের ছেলে মো. হাবিবুর রহমান (২৭), ইসলামাবাদ গ্রামের মৃত আ. রাজ্জাকের ছেলে মো. শরিয়ত কুদরতি (৫৭) ও তালবুনিয়া গ্রামের মৃত জলিল শেখের ছেলে মোঃ ওলিয়ার শেখ (৫৫)।
উল্লেখ্য, গাড়িতে অগ্নি সংযোগের ঘটনায় অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তদের নামে মামলা দায়ের হলেও এ পর্যন্ত বিএনপির বিভিন্ন পর্যায়ের ১৪ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে দুইজন বৃদ্ধ রয়েছেন।
রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, গাড়িতে অগ্নি সংযোগের মামলায় বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ৪ জন সন্দিগ্ধ আসামী আটক করা হয়েছে। শুক্রবার (০১ ডিসেম্বর) বেলা ১১ টায় বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..