রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্ডব পরিদর্শন করলেন এমপি প্রার্থী এস এম আসিফুর রহমান বাপ্পী 

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি ;
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

নড়াইলের লোহাগড়া পৌরএলাকার পূজা মন্ডব গুলো পরিদর্শন করেছেন আগামী  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল -২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশি এস এম আসিফুর রহমান বাপ্পী।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিজয় দশমীর দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এস এম আসিফুর রহমান বাপ্পী দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে লোহাগড়া পৌরএলাকার পূজা মন্ডব গুলো পরিদর্শন করেন।  পরিদর্শনের সময় সকল সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন। এছাড়া তিনি প্রত্যেক পূজা মন্ডবে উপহার হিসেবে অর্থ প্রদান করেন।

কুশল বিনিময়ের সময় এস এম আসিফুর রহমান বাপ্পী বলেন ধর্ম যারযার উৎসব সবার। আমরা সকলে এদেশের নাগরিক, আমরা ধর্মীয় সম্প্রতি বজায় রেখে এই উৎসব পালন করবো। আমরা একে অপরের পরিপূরক।

তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করার আহবান জানান। তিনি আরো বলেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবার দেশের উন্নয়ন হয়েছে, এ কারণে জাতীর পিতার স্বপ্ন বাস্তবায়ন ও দেশের উন্নয়ন ধরে রাখতে হলে দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানাতে হবে। এজন্য দল যাকেই নমিনেশন দিবে সকল ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।

এসএম আসিফুর রহমান বাপ্পী আরো বলেন, আমি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল -২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। দল আমাকে নমিনেশন দিলে নড়াইল বাসিকে সাথে নিয়ে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব ইনশাল্লাহ। আমি সকালের দোয়া কামনা করছি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..