রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চেষ্টা করলে দৃঢ়হস্তে দমন-আইজিপি

গোলাম রব্বানী গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
  • আপলোডের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে কেউ চেষ্টা করলে সেটা দৃঢ় হস্তে দমন করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
সিনিয়র সচিবের পদমর্যাদা পেয়ে সোমবার বেলা ১২ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন তিনি।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনী সব সময় সফলভাবে নির্বাচনী দায়িত্ব পালন করে আসছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে ও চমৎকার ভাবে হয়েছে। আগামী নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে যদি কেউ চেষ্টা করে সেটা প্রতিহত করার মতো যথেষ্ট সক্ষমতা, জনবল, প্রশিক্ষণ, ইকুইপমেন্ট ও লজিস্টিক পুলিশের আছে।
পুলিশ প্রধান আরও বলেন, নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালনের জন্য আমরা প্রস্তুত আছি। পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। যার কারনে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রভূত উন্নয়ন হয়েছে ও দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে।
চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, সারাদেশেই আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। যার কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড এবং প্রবৃদ্ধিও হচ্ছে। ইতিপূর্বে যেভাবে আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ দায়িত্ব পালন করেছে আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত আছে। আমরা আমাদের দায়িত্ব সফলভাবে পালন করতে পারবো বলে আশাবাদী।
এর আগে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন।
এসময় বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোজাম্মেল হক, গোপালগঞ্জের পুলিশ সুপার আফিফা আল-বেলী, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান প্রমুখ উপস্থিত

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..