সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

নড়াইলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে , দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ১১ জন।

স্টাফ রিপোর্টার নড়াইলঃ
  • আপলোডের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

নড়াইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে পাট কাটা কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে রাধা পল্বব (৭৮) নামে একজনের মৃত্যু হয়েছে।

এছাড়া দুই নারীসহ ১১জন আহত হয়েছেন বলে জানা গেছে,

বুধবার (১৬ আগষ্ট) দুপুরে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিকেল ৪ টার দিকে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাধা পল্বব নামে ওই ব্যক্তি মারা যান।

নড়াইল সদর থানা  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবায়দুর রহমান দৈনিক সংগ্রাম প্রতিদিনকে নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামে ১ একর ২৬ শতাংশ ফসলী জমির মালিকানা নিয়ে বাহিরগ্রামের ছালাম শেখের পরিবার ও দেবভোগ গ্রামের রাধাপল্বব বিশ্বাসের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ ঐ জমিতে নিজেদের আবাদকৃত পাট বুধবার ছালাম শেখরা কাটাতে গেলে রাধা পল্বব ও তার ভাই ভাতিজাদের নিয়ে গিয়ে তাদের পাট কাটতে বাঁধা দেয়।

এ নিয়ে এ সময় সেখানে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই নারীসহ উভয় পক্ষের মোট ১১জন আহত হয়েছে।

পরে স্বজনও স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এদিন বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। এছাড়া ৩ জনের অবস্থা গুরুত্বর বলে জানায় হাসপাতালের চিকিৎসক।

এ বিষয়ে ওসি মোঃ ওবায়দুর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চালানো হচ্ছে,

 

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..