রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

পাইকগাছায় মুজিববর্ষ উপলক্ষে আরো ৬৮ ভূমিহীন পরিবার পেতে যাচ্ছে ঘর

এম জালাল উদ্দীন। পাইকগাছা প্রতিনিধি খুলনা:
  • আপলোডের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
খুলনার পাইকগাছায় মুজিববর্ষ উপলক্ষে সর্বশেষ টাস্কফোর্স কমিটি প্রনীত তালিকার ৮৫৫ টি ভূমিহীন পরিবারের মধ্যে ৪র্থ পর্যায়ের ২য় ধাপে  প্রধানমন্ত্রী’র উপহার স্বরুপ ৬৮টি গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হবে।
আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ ভিডিও কনফারেন্সর মাধ্যমে সারাদেশে ২২ হাজার ৩৩৪ টি উপকারভোগী পরিবারের মাঝে  জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এর মধ্যে পাইকগাছার কপিলমুনি’ ইউপির  রামচন্দ্রনগর ৩২টি ঘর ও গদাইপুরের বিল পরানমালীতে ৩৬ টি মোট -৬৮ টি ভূমিহীন পরিবারের মাঝে ঘর প্রদান করা হবে। এ উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা পরিষদ  মিলনায়তনে প্রেস ব্রিফিং এর মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম সাংবাদিকদের কাছে এমন তথ্য নিশ্চিত করেছেন।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যানমোঃ শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু , উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস’সহ সাংবাদিকবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..