সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

টেকনাফে পাত্রী দেখতে গিয়ে অপহৃত ৩ বন্ধুর মরদেহ পাহাড় থেকে উদ্ধার

এম.এস.এ সোহেল আরমান,ষ্টাফ রিপোর্টার:
  • আপলোডের সময় : বুধবার, ২৪ মে, ২০২৩

কক্সবাজারের টেকনাফে ছোট ভাইয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে মুক্তিপণের দাবিতে অপহৃত তিন বন্ধুর মৃতদেহ ঘটনার ২৬ দিন পর উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

নিহতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের উত্তরপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলমের ছেলে জমির হোসেন ওরফে রুবেল (৩৫), কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মধ্যম বাহারছড়া এলাকার মৃত মোহাম্মদ কবিরের ছেলে মোহাম্মদ ইউছুপ (৩৪) এবং একই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইমরান (৩৩)।বুধবার (২৪ মে) বিকেল ৫টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, গত ২৮ এপ্রিল টেকনাফে ছোট ভাইয়ের বিয়ের পাত্রী দেখতে যান কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের উত্তরপাড়ার মোহাম্মদ আলমের ছেলে জমির হোসেন ওরফে রুবেল (৩৫)। পেশায় তিনি লবণ ব্যবসায়ী। তার সঙ্গে টেকনাফ গিয়েছিলেন ইমরান ও ইউছুপ নামের আরও দুই বন্ধু। ওইদিন বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকা থেকে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে গহীন পাহাড়ে নিয়ে যায় অজ্ঞাত একদল দুর্বৃত্ত।

পরদিন সকালে অপহৃত জমির হোসেন ওরফে রুবেলের ব্যক্তিগত মোবাইল ফোন থেকে কল দিয়ে মুক্তিপণ বাবদ ৩০ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। পরে গহীন পাহাড়ে তাদের বেঁধে রেখে মারধর ও নির্যাতনের ভিডিও চিত্র পাঠায় স্বজনদের কাছে। আর মুক্তিপণের টাকা না দিলে জিম্মিদের প্রাণনাশের হুমকি দেয়া হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..