সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জয়পুরহাটে হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র ও চাঁদাবাজিসহ ডজন মামলার শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার কুষ্টিয়ায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা: অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আজম মৃধার নির্বাচনী প্রচারণা শুরু ও লিফলেট বিতরণ শাহজাদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত।। মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আলোচনায় স্পিকার, যা জানালেন সালাহউদ্দিন আহমদ মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী দৌলতপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ১৬ কেজি ইলিশ সৌদি আরবে হামলার জেরে রিয়াদ-দাম্মাম রুটে ফের ফ্লাইট স্থগিত

দিনাজপুরের বিরামপুরে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক।

বিরামপুর,(দিনাজপুর)প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
দিনাজপুরের বিরামপুরে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক।
মাসুদ রানা, বিরামপুর,(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে ইয়াবাসহ রশিদুল ইসলাম নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। জব্দ করা হয়েছে  ইয়াবা ও একটি বাটন ফোনসহ মাদক বিক্রির নগদ টাকা।
বুধবার  (৮ মার্চ) রাত  সাড়ে ৯ টার সময় বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে  (এসআই), মিজানুর রহমান ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি ঘরের দক্ষিণ পূর্ব কোনের ঘর থেকে ১২০ পিচ ইয়াবা ও একটি সাদা পুরাতন Samsung Duos বাটন ফোনসহ মাদক বিক্রির নগদ ১৪০০/- টাকা উদ্ধার করা হয়েছে।
মামলা সূত্রে  জানাযায়,আটককৃত আসামি হলেন, বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের জোতবানী গ্রামের মৃত আফাজ উদ্দীনের ছেলে রশিদুল ইসলাম। পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে তার নিজ বসতবাড়ি থেকে, সে মাদক বেচাকেনা করে আসছে তখন সেখানে পুলিশের একটি অভিযান দল  অভিযান চালিয়ে আসামিকে মাদক ও একটি বাটন মোবাইল নগদ অর্থসহ আটক করতে সক্ষম হয়েছে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, এ ঘটনায় রশিদুল ইসলামের নামে বিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রক্রিয়াধীন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..