রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নবাবগঞ্জে হ’ত্যা মামলা দায়ের তিন মাস ৪দিন পর কবর থেকে ৩ যুবকের লা’শ উত্তোলন

বিল্লাল নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

দিনাজপুরের হত্যা মামলা দায়ের তিন মাস চার পর কবর থেকে ময়না তদন্তের জন্য ৩ যুবকের লাশ উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার উত্তর শ্যামপুর, নারায়ণপুর ও কাঁচদহ গ্রামের পারিবারিক কবর থেকে উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট এর উপস্থিততে লাশগুলো উত্তোলন করা হয়। এসময় থানার ওসি আব্দুল ওয়াদুদসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিহতরা হলেন উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মো: রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম (২২),নারায়ণপুর গ্রামের মো. ইয়াসিন আলীর ছেলে কিবরিয়া ইসলাম (৩০) ও কাঁচদহ গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩)। এর মধ্যে কিবরিয়া ইসলাম উপজেলার ২ নম্বর বিনোদনগর ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

দুই বছর ৬ মাস পর গত ২৬/০৮/২০২৪ তারিখে নবাবগঞ্জ থানায় স্থানীয় সাবেক এমপি শিবলী সাদিককে প্রধান আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত রিমনের বাবা রবিউল ইসলাম। মামলায় বলা হয়, দুই বছর ৬ মাস আগে বালু মহল নিয়ে এমপি শিবলী সাদিকের সাথে ঝামেলা হয়। সেই বালু মহলকে কেন্দ্র করে এমপি শিবলী সাদিকরে নিদের্শে ওই তিন যুবকে হত্যা করে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেয়। সেই মামলার প্রেক্ষিতে আদালতের নিদের্শে আজ লাশ উত্তোলন করা হয়।

নবাবগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান বলেন, কোর্টের নিদের্শে আজকে লাশগুলো উত্তোলন করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..