রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সেতাবগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে ধর্ষণ

মোঃ মাহবুব হোসেন বিপ্লব,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

দিনাজপুর জেলার সেতাবগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে ধর্ষণের মামলায় এক যুবককে গ্রেফতার করেছে বোচাগঞ্জ থানা পুলিশ। শনিবার (২ডিসেম্বর) রাতে সেতাবগঞ্জ বাজার হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মোঃ মিরাজ ইসলাম ২৩ বছর বয়সী বোচাগঞ্জ উপজেলার মুর্শিদহাট ইউনিয়নের সেতাবগঞ্জ পৌরসভা ধিন মিলরোড (ডাঙ্গীপাড়া) এলাকার বাসিন্দা। মামলার এজাহার হতে জানা যায়, মোঃ মিরাজ ইসলাম সেতাবগঞ্জ বাজার পাতিল হাটি একটি ওষুধের দোকানে চাকুরী করতো। দোকান থেকেই যুবতীর সাথে তার পরিচিতি হয়। এরপর প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার যুবতীর ইচ্ছার বিরুদ্ধে জোড় পূর্বক ধর্ষন করে। ঐ যুবতী শনিবার সন্ধ্যায় বোচাগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন। পরবর্তীতে ৯ (১)২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন, সংশোধনী ২০০৩ এর ধারায় ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করার অপরাধে একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ২/১২৭, তারিখঃ ০২/১২/২০২৩ ইং। রবিবার (০৩ ডিসেম্বর) সকালে আসামিকে দিনাজপুর জেলা আদালতে প্রেরণ করা হয়।

 

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..