সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

কুষ্টিয়ার কুমারখালীতে বিআরটিসি বাস চাপায় চানাচুর বিক্রেতা গুরুতর আহত

কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ জাহাঙ্গীর আলম রানা 
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
কুষ্টিয়ার কুমারখালীতে বিআরটিসি বাস চাপায় চানাচুর বিক্রেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে কুমারখালী বাসস্ট্যান্ডে সিঙ্গার শোরুম এর সামনে এই ঘটনা ঘটে।
আহত হয়েছেন কুষ্টিয়ার খোকসা উপজেলার আবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩০)। তিনি পেশায়  চানাচুর বিক্রেতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুমারখালী বাসস্ট্যান্ড থেকে কুষ্টিয়া অভিমুখী বিআরটিসি বাস থেকে চলন্ত অবস্থায়   চানাচুর বিক্রেতা নামতে গিয়ে পা পিছলে পিছনের চাকায় পিষ্ট হন। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করেন।
কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও সাঈদ সাকিব জানান, দুই উরু বাসের চাকায় পিষ্ট হয়ে যাওয়ায় রোগীর অবস্থা আশংকাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কুমারখালী থানার ওসি মো. মহসিন হোসাইন জানান, বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে চানাচুর বিক্রেতা গুরুতর আহত হয়েছেন। ইতিমধ্যে বাসটি জব্দ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..