রাজধানীর আদাবর এলাকায় চাঁদাবাজির অভিযোগে থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন হোসেনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২১ অক্টোবর) রাতে আদাবর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও ডিবি পুলিশের উপ কমিশনার মো. জিয়াউদ্দিন।
পুলিশ সূত্রে জানা যায়, সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়নকাজে বাঁধা দেওয়া এবং ভবন মালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের প্রোক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ছাত্রদলের আহ্বায়ক নয়নকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। তবে এখনো থানায় হস্তান্তর করেনি। কী মামলায় তাকে গ্রেফতার ক