সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াসসহ আটক ৪ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল হত্যা মামলায় চট্টগ্রাম থেকে সুমন আটক নড়াইলে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি আটক  জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, অংশ নিতে পারবেন যেসব গ্র্যাজুয়েট খোকসায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪ শেখ হাসিনাকে নিয়ে ওসি রাকিবুলের ভাইরাল অডিও নিয়ে যা জানাল ডিবি গ্যাস-তেল-বিদ্যুতের কৃত্রিম সংকট তৈরি করছে বর্তমান সরকার -আল্লামা মামুনুল হক

খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি 
  • আপলোডের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
Oplus_16908288
কুষ্টিয়ার খোকসা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে থানা পুলিশের বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম সৈয়দ সামসুজ্জামান মিন্টু (৫৬)। তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে পুলিশ।
​পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ২০২৬ তারিখ শনিবার রাত আনুমানিক ৬ টা ৪০ মিনিটের সময় খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি)-মোহাম্মদ জাহেদুর রহমানের এর প্রত্যক্ষ নেতৃত্বে পুলিশ বাহিনীর একটি চৌকস দল খোকসা থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, খোকসা থানাধীন ওসমানপুর এলাকায় অবৈধ মাদকদ্রব্য কেনাবেচা চলছে।
​সংবাদের সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থার লক্ষ্যে পুলিশ দলটি রাত আনুমানিক ৬ টা ৪০ মিনিটের সময় ওসমানপুর সাকিনস্থ অভিযুক্তের বসতঘরের সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী ১। সৈয়দ সামসুজ্জামান মিন্টু (৫৬)-কে হাতেনাতে আটক করা হয়। আটককৃত মিন্টু ওসমানপুর দক্ষিণপাড়া এলাকার মৃত সৈয়দ বকুল হোসেনের ছেলে। আটক পরবর্তী তল্লাশি চালিয়ে তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়।
​এ ঘটনায় খোকসা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৭, তারিখ: ১০/১০/২০২৬  আটককৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় মামলাটি রুজু করা হয়।
​খোকসা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে
​খোকসা থানার অফিসার ইনচার্জ জানান, মাদকের বিরুদ্ধে খোকসা থানা পুলিশের অবস্থান কঠোর ও অনড়। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং তরুণ সমাজকে মাদকের কড়াল থাবা থেকে রক্ষা করতে খোকসা থানা পুলিশের এই বিশেষ মাদকবিরোধী অভিযান ও সার্বিক আইনানুগ কার্যক্রম ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..