শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি আটক  জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, অংশ নিতে পারবেন যেসব গ্র্যাজুয়েট খোকসায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪ শেখ হাসিনাকে নিয়ে ওসি রাকিবুলের ভাইরাল অডিও নিয়ে যা জানাল ডিবি গ্যাস-তেল-বিদ্যুতের কৃত্রিম সংকট তৈরি করছে বর্তমান সরকার -আল্লামা মামুনুল হক স্ত্রী চাওয়া মাত্রই দিতে হবে দেনমোহর, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় ক্ষুধার্ত বিএনপি এখন পারলে পুরো দেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দেবে সরকার প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী  দৌলতপুরের কলিয়ায় সার নিতে কৃষকের ভিড়

খোকসায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি 
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
Oplus_16908288
কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
​পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া পুলিশ সুপার আমিনুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় গত বুধবার (০৭ অক্টোবর ২০২৬) রাত ১০:২৫ ঘটিকার সময় খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি)-মোহাম্মদ জাহেদুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে খোকসা থানাধীন শোমসপুর ইউনিয়নের শোমসপুর বাজার সংলগ্ন জনৈক মোঃ শাহিনের বালির দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—১। মোঃ রফিকুল ইসলাম (৫৬), পিতা-মৃত হোসেন আলী শেখ এবং ২। মোঃ আলমগীর হোসেন (৪৫), পিতা-মোঃ আনোয়ার হোসেন; উভয় সাং-শোমসপুর, থানা-খোকসা, জেলা-কুষ্টিয়া। এ সময় তাঁদের দেহতল্লাশি করে ৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৫ পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
​এর পরপরই রাত ১১:৪৫ ঘটিকার সময় খোকসা বাসস্ট্যান্ড সংলগ্ন জনৈক রাবেয়া বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার ওপর পরিচালনা করা হয় অপর একটি অভিযান। সেখান থেকে আরও দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন—৩। মোঃ আজাদ মন্ডল (২৮), পিতা-মোঃ আবু তালেব মন্ডল, সাং-চরপাড়া, থানা-খোকসা এবং ৪। মোঃ সোহাগ (২২), পিতা-মোঃ শহিদ প্রমানিক, সাং-সদকী মোহাম্মদপুর, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া। তাঁদের কাছ থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
​এ ঘটনায় গ্রেপ্তারকৃত চার আসামীর বিরুদ্ধে খোকসা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক)/২৯(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০৬, তারিখ: ০৮/১০/২০২৬ খ্রিঃ)। বৃহস্পতিবার আসামীগণকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
​এ বিষয়ে খোকসা থানা পুলিশ জানায়, এলাকায় মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে খোকসা থানা পুলিশের মাদক বিরোধী এ ধরণের অভিযান ও আইনানুগ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..