রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বাহুবলে ‘মিফতাহুল জান্নাত মডেল মাদ্রাসা’য় নানান কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উৎযাপন

জাহাঙ্গীর মিয়া, বাহুবল প্রতিনিধি (হবিগঞ্জ) :
  • আপলোডের সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

হবিগঞ্জের বাহুবল উপজেলার গোষাই বাজারে অবস্থিত ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান ‘মিফতাহুল জান্নাত মডেল মাদ্রাসা’য় দিনব্যাপী নানান কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উৎযাপন করা হয়েছে।

১৭ ই ডিসেম্বর রোজ শনিবার উক্ত মাদ্রাসা সংলগ্ন মাঠে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে এ দিবসটি পালন করা হয়।
ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে পুরো দিন ব্যাপী অনুষ্টানের মধ্য দিয়ে দিবসটি অতিবাহিত করা হয়।

দিবসটি উপলক্ষে হামদ নাত,ইসলামী গজল,কোরআন তেলাওয়াত, এছাড়া ও দৌড় প্রতিযোগিতা, পাতিল ভাঙা এ ছাড়াও অন্যান্য খেলাধুলার আয়োজন করা হয়।

খেলাধুলা শেষে দুপুর আড়াই ঘটিকায় উক্ত মাদ্রাসায় পুরষ্কার বিতরণের জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ওয়ান ব্যাংক সিলেট শাখার রিলেশনশিপ ম্যানেজার মোঃ আব্দুল আজিজ,মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আহমদ আলী,পরিচালনা কমিটির সদস্য মোঃ নুর মিয়া, পরিচালনা কমিটির সদস্য এবং জমি দাতা আঃ শহীদ। এছাড়া-ও উপস্থিত ছিলেন সাংবাদিক শাহ মোহাম্মদ দুলাল আহমেদ প্রমূখ।
মাদ্রাসার সভাপতি আঃআজীজ জানান,ছাত্র-ছাত্রীদের মনমানসিকতা বিকশিত করার লক্ষ্যে বিজয় দিবস উপলক্ষে আমাদের এই আয়োজন। তিনি আরোও জানান লেখাপড়ার পাশাপাশি বাচ্চাদের মেধার বিকাশ ঘটাতে হলে খেলাধুলার বিকল্প নেই।
সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করে, এছাড়াও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ায় মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..