বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াসসহ আটক ৪ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল হত্যা মামলায় চট্টগ্রাম থেকে সুমন আটক

বাহুবলে অবৈধ মাটি বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

জাহাঙ্গীর মিয়া, বাহুবল প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
 হবিগঞ্জ জেলার  বাহুবলে অবৈধ মাটি বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সামিউন আহমদ (৮) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় একটি এক্সভেটর ও দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার হরিপাশা গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত সামিউন উপজেলার হরিপাশা গ্রামের আহাদ মিয়ার ছেলে।
জানা যায়, উপজেলার মিরপুর ইউনিয়নের হরিপাশা গ্রামের জিলন মিয়া নিজের মালিকানা জায়গা থেকে এক্সভেটর দিয়ে মাটি কেটে ট্রাক্টর বোঝাই করে নিজেরই একটি নতুন ঘরের বিট ভরাটের কাজ করছিলেন। এসময় প্রতিবেশী আহাদ মিয়ার শিশুপুত্র সামিউন আহমেদ রাস্তা দিয়ে যাওয়ার পথে মাটি বোঝাই ট্রাক্টর সামিউনের উপর দিয়ে চলে যায়, এসময় ট্রাক্টরের টলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সামিউনের মৃত্যু হয়।
বাহুবল মডেল থানার ওসি তদন্ত প্রজিত কুমার দাস বিষয়টির দৈনিক সংগ্রাম প্রতিদিন কে  সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..