বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

শ্রীপুরে ট্রাকের ধাক্কায় বাবা ছেলের মর্মান্তিক মৃত্যু!

চঞ্চল মিয়া (শ্রীপুর প্রতিনিধি,গাজীপুর)
  • আপলোডের সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২

গাজীপুরের শ্রীপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ মোকলেছুর রহমান (৪৫) ও ফয়সাল আহম্মেদ (১১) দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক উপজেলার জৈনা বাজার এলাকায় এ ঘটনা দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছেলে ফয়সালকে সঙ্গে নিয়ে কারখানা শ্রমিক মোকলেছুর মোটরসাইকেল যোগে জৈনা বাজার থেকে বাসায় ফিরছিলেন । ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকার ইউটার্ন নেওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান মোকলেছুর ও তার ছেলে।
মাথায় মারাত্মক আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় আর তার ছেলে হাত ও পা ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় ছেলে ফয়সালকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আহত শিশুকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। ট্রাক চলককে আটক করা হয়। ” জানা যায়, আটক ট্রাকচালক আনিছুর রহমান (৩৫) টাঙ্গাইলের ঘাটাইল থানাধীন সিঙ্গুরিয়া এলাকার চাঁন মিয়ার ছেলে।

জানা যায়, নিহত মোহাম্মদ মোকলেছুর রহমান পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার জয়গঞ্জ গ্রামের মো: মফিজুল হকের ছেলে । সে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন জৈনা বাজার এলাকায় ভাড়া থেকে একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন এবং তার ছেলে ফয়সাল স্থানীয় ফরিদপুর মডেল স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ালেখা করত। পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যুতে মোকলেছুরের গ্রামের বাড়ি জয়গঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..