বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

নান্দাইলে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরন

মোঃ মুজাহিদুল ইসলাম নান্দাইল প্রতিনিধি, ময়মনসিংহ
  • আপলোডের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২

ময়মনসিংহের নান্দাইল উপজেলা ৯ নভেম্বর বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ হলরুমে, উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। উক্ত
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর।
কৃষি অফিসার আনিসুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ -০৯ নান্দাইল আসনের সাংসদ সদস্য জনাব আনোয়ারুল আবেদিন খান তুহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল।
এ সময় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি)এটি এম আরিফ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মাজহারুল হক ফকির , বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,বীর মুক্তিযুদ্ধা আব্দল কাদির, মুক্তিযোদ্ধার সন্তান মোয়াজ্জেম হোসেন ভূইয়া মিল্টন, নান্দাইল যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দিন, নান্দাইল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (তদন্ত)ওবায়দুর রহমান। এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ৩নং নান্দাইল ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন কাজল প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিক সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য ২৬২ জনের মধ্যে ১০৬ জন বীর মুক্তিযোদ্ধা জীবিত আছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..