বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

কালীগঞ্জে ১৮২৪ পিস বিদেশি বিয়ার উদ্ধার, আটক ৩

বিল্লাল হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_16908288

গাজীপুরের কালীগঞ্জে অভিযান চালিয়ে ১২ শতাংশ অ্যালকোহলসমৃদ্ধ ৩৮ কার্টুন ভর্তি ১ হাজার ৮২৪ পিস চাইনিজ বিয়ারসহ তিনজনকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঘোনাপাড়া এলাকার চায়না বাংলা কনক্রিট অ্যান্ড ব্লক ইন্ডাস্ট্রিজ কারখানায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি পিকআপ (ঢাকা মেট্রো-ড-১২-৬৯৬৮) ও কারখানার বিভিন্ন কক্ষ থেকে ৩৮টি কার্টুন ভর্তি ১ হাজার ৮২৪ পিস চাইনিজ বিয়ার উদ্ধার করা হয়।
অভিযানকালে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে চায়না-বাংলা হলোব্রিকের ইনচার্জ সিলেটের ছাতক থানার জয়ন্তপুর গ্রামের নিজামউদ্দিনের ছেলে নাজির হোসেন (২১), রেজা কনস্ট্রাকশনের ইনচার্জ কিশোরগঞ্জ সদর থানার হারোয়া গ্রামের বজলুর রহমানের ছেলে মেহেদী হাসান (৩৪) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বাগলা গ্রামের আব্দুল বারেকের ছেলে আমানউল্লাহ (৩৩)কে আটক করা হয়।
কালীগঞ্জ–কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, সঠিক তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ারগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পিকআপ ভর্তি বিয়ারসহ আটক তিনজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..