রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে মুুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর মতবিনিময় সভা

হাবিবুর রহমান পলাশ,সাতক্ষীরা
  • আপলোডের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

রিজাউল করিম,সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে
মুুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়েছে।
রবিবার (২৫ সেপ্টেম্বার) বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা
একাডেমী হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি
হিসাবে বক্তব্য রাখেন মুুক্তিযুদ্ধ বিষয়ক মুন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য
বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি, জেলা পুলিশ সুপার কাজী
মুনিরুজ্জামান, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ.কে ফজল্লুল
হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু সহ মুক্তিযোদ্ধাবৃন্দ ও
আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্য্র
উদ্বোধন করেন।স্থনীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর সাতক্ষীরা সদর উপজেলায়
২কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে তিন তলা নতুন মুক্তিযোদ্ধা কম্পেলেক্্র ভবনের
নির্মান কাজ বাস্তবায়ন করেন।
এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক বলেন,
১ বছর আগে মুক্তিযোদ্ধাদের তালিকা ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে এর
মধ্যে কোন অমুক্তিযোদ্ধা থাকলে কেউ সুনিদৃষ্ট ভাবে অভিযোগ করলে স্থানীয়
ভাবে তদন্ত্র করে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে আমাদের ভাবার কিছু নেই জনগন রাষ্ট্রের মালিক, আমরা আশাবাদি যে ভাবে আমরা করোনা ভাইরাস সহ যে কোন সংকটে জনগনের পাশে ছিলাম এবং যে ভাবে উন্নয়ন করেছি সে জন্য জনগন বিবেচনায় নিবে
ও আওয়ামীলীগকে শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..