রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সাতক্ষীরা-ভোমরা সড়কের বাদামতলায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত

হাবিবুর রহমান পলাশ,সাতক্ষীরা
  • আপলোডের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২

সাতক্ষীরা-ভোমরা সড়কের বাদামতলায় ট্রাকের ধাক্কায় সাঈদ হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। সাঈদ হোসেন সদর উপজেলার গাঙনী গ্রামের আসগার হোসেনের ছেলে। বিগত ৬ মাস আগে তিনি বিয়ে করেছেন। সাঈদ কখনও ভোমরা স্থলবন্দরের বিভিন্ন গুদামে শ্রমিকের কাজ করতেন,আবার কখনও ভ্যান চালাতেন।
প্রত্যক্ষদর্শী মাহমুদপুর গ্রামের ইসমাইল হোসেন জানান, সাঈদ হোসেন বাদামতলা বাজারে একটি ভ্যানে বসেছিলেন।
এসময় ভোমরাগামী দ্রুতগতির একটি ট্রাক (যশোর-ট,১১ ৫২০৯) ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান সাঈদ।
ট্রাকের ধাক্কায় ভ্যানটি টুকরো-টুকরো হয়ে পড়ে। দূর্ঘটনা ঘটিয়ে ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা বাঁধা দিয়ে আটকে রাখে।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) বিশ^জিৎ অধিকারি জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..