সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

ভোমরায় সাদ্দামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ সমাবেশ

হাবিবুর রহমান পলাশ সাতক্ষীরা :
  • আপলোডের সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২

ভোমরা ট্রান্সপোর্ট এ্যাসোসিয়েশনের সদস্য সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ চাঁদাবাজীর দাবীতে বিক্ষোভ সমাবেশ
অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ভোমরা বন্দর এলাকায় ডাম্পার চালকদের উদ্যোগে এ
বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ভোমরার ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি
এবাদুল ইসলাম গাজীর সভাপতিত্বে ও আলমগীর হোসেনের পরিচালনায় প্রধান অতিথির
বক্তব্য দেন ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম। বক্তব্য দেন
ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং- ৮৬) এর সহ-সাধারন
সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ভোমরা সড়ক পরিবহন শ্রমিকলীগের সভাপতি হাফেজ
বিল্লাল হোসেন, শ্রমিক নেতা মিজানুর রহমান, ডাম্পার চালক বকুল হাসান, ফয়সাল
খান চৌধুরী, রিপন হোসেন বাবু, আনারুল ইসলাম প্রমূখ। এসময় বক্তারা বলেন, ভোমরা
স্থবন্দরে কোন অবৈধ চাঁদাবাজী করতে দেয়া হবে না। ভোমরা স্থলবন্দরকে ধ্বংসের হাত
থেকে রক্ষা করতে অবৈধ চাঁদাবাজীর প্রতিবাদ করতে গিয়ে সাদ্দাম হোসেন মিথ্যা
মামলার স্বীকার হয়েছেন। সাদ্দামের বিরুদ্ধে যদি এ মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয়,
তাহলে ভোমরা স্থলবন্দরবাসী ও ডাম্পার চালকরা ভোমরা সিএন্ডএফ এজেন্টস
এ্যাসোসিয়েশনের সম্পাদককে এ বন্দরে প্রবেশ করতে দেয়া হবে না বলে ঘোষণা দেন।
এসময় বক্তারা অবিলম্বে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান
জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..