সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

ঢাকাই জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই,

সংগ্রাম প্রতিদিন ডেস্ক :
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

শুক্রবার (৮ জুলাই) সকালে নিজ বাসাতেই মারা যান তিনি।

শর্মিলী আহমেদের বোন অভিনয়শিল্পী ওয়াহিদা মল্লিক জলি গণমাধ্যমে জানান, বনানীতে স্বামীর কবরে শর্মিলী আহমেদকে সমাহিত করা হবে।

১৯৪৭ সালে জন্ম নেয়া এই জনপ্রিয় অভিনেত্রী অভিনয় শুরু করেন মাত্র চার বছর বয়স থেকে। ক্যারিয়ারের শুরুতে শর্মিলী আহমেদ ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। পরবর্তীতে ছোট পর্দার মা, দাদী কিংবা ভাবীর চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে শক্তিশালী অবস্থান তৈরি করে নেন।

এ পর্যন্ত প্রায় চারশ নাটক ও দেড়শ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় জীবনে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..