রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

হাতিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত :

ছায়েদ আহমেদ, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

নোয়াখালীর হাতিয়া উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার (২৮ জুন) বিকেলে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন এর সভাপতিত্বে উক্ত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মুর্শেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মোসলেহ উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার কামরুল হাসান, নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিনাজ সহ সাংবাদিক বৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির মনিরুজ্জামান দুলাল সহ অন্যান্যরা । খেলাটি ছৈয়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

খেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব বালিকা দলের কৃষ্ণবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়’কে হারিয়েছে। অপরদিকে বঙ্গবন্ধু বালক দলের নিঝুম দ্বীপ ইউনিয়ন বন্দরটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে কৃষ্ণবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে হারিয়েছে।

এসময় খেলাটি পরিচালনা করেন, রেফারী জুয়েল চন্দ্র দাস, সহযোগী রেফারী জসিম উদ্দিন ও রাসেল। ধারাভাষ্যে ছিলেন এমরান হোসেন ও আমিরুল ইসলাম।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, উপজেলা চেয়ারম্যান মাহবুব মুর্শেদ, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)মোসলেহ উদ্দিন ও সহকারী শিক্ষা অফিসার কামরুল হাসান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..