সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

নোয়াখালী এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে পুলিশ এক ডিভোর্সি তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে। তাৎক্ষণিক পুলিশ ও নিহতের পরিবার এ হত্যাকাণ্ডের কোনো কারণ নিশ্চিত করতে পারেনি।

বুধবার (১৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পিতাম্বুর গ্রামের মিনা হাজী বাড়ি সংলগ্ন একটি সবজি খেত থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত তরুণীর নাম জান্নাতুল ফেরদৌস পাখি (৩০)। তিনি উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বপুর গ্রামের মহিন উদ্দিনের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) কাজী মো. সুলতান আহছান উদ্দিন।

ওসি (তদন্ত) নিহতের ভাই কাউছারের বরাত দিয়ে জানান, নিহত পাখি ডিভোর্সি তরুণী ছিল। সে বাবার বাড়িতে থাকতো। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পাখি বোনের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পিতাম্বপুর গ্রামের মিনা হাজী বাড়ির উত্তর পূর্ব পাশের একটি সবজি বাগান থেকে স্থানীয় মেয়েরা সবজি নিতে এসে দেখে ওই তরুণীর গলাকাটা লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে।

তিনি আরও জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবার বিশেষ কোনো ক্লু দিতে পারেনি। তবে ডিভোর্সি তরুণী হওয়ায় কারো সাথে যোগাযোগ থাকতে পারে বলে ধারণা করছে পরিবার। পুলিশ মরদেহ উদ্ধার করে বিকেলের দিকে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করবে। এ ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ। পরবর্তীতে লিখিত অভিযোগের আলোকে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..