রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও ষড়যন্ত্রের প্রতিবাদে গতকাল ৯ জুন বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগ বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে। ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় তারা এ মানববন্ধন করে।
ভুলতা গোলচত্বরে আয়োজিত মানববন্ধন পূর্বক প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বনশ্রী বিশ^াস স্মৃতিকণা, রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিলা রাণী পাল, সাংগঠনিক সম্পাদক রেহেনা আক্তার, মহিলা আওয়ামীলীগ নেত্রী লাকি আক্তার, লাভলী আক্তার, রেখা আক্তার, খোদেজা আক্তার, কাকলী আক্তার বৃষ্টি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশ যখন সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি মহল সুবিধা অর্জনের জন্য দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। অপশক্তির মাধ্যমে সু-কৌশলে বিএনপি-জামাত ক্ষমতায় আসতে চায়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ায় তারা হিংসা করে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে।
উল্লেখ্য সম্প্রতি ছাত্রদল আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..