বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

রূপগঞ্জে ট্রাকের চাপায় প্রাইভেটকার আরোহী নিহত ॥ আহত ৩

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

এশিয়ান সড়ক নামে পরিচিত ঢাকা বাইপাস সড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার টেংরারটেক এলাকায় আজ ৭ জুন মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় জহির খান (৩৮) নামের এক সৌদিপ্রবাসী ঘটনাস্থলে নিহত হয়েছেন। গাজীপুরগামী প্রাইভেটকারকে (ঢাকা মেট্ট্রো গ-২৫-৪৩০৭) পিছন দিক থেকে মালবাহী ট্রাক (চট্ট মেট্রো ট-১১-৪৫৫৫) চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত জহির খানের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার গোবিন্দপুর গ্রামে। তার পিতার নাম মৃত মুসলিম খান। দুর্ঘটনায় আহত প্রাইভেটকার যাত্রী নিহত জহির খানের শ্যালক আব্দুল কাদির (২১)। চাঁদপুর জেলার হাইমচর উপজেলার দক্ষিণ আলগী আখনবাড়ী গ্রামের অলি মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৯) ও তার ছোট ভাই মিঠু (১৬)। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশ আটক করেছে। মামলার প্রস্তুতি চলছে

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..