রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

(অতিরিক্ত ডিআইজি) বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ ঢাকা
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

রাজধানীর রমনা এলাকায় আবু হাসান মুহাম্মাদ তারিক নামে পুলিশের এক অতিরিক্ত উপমহাপরিদর্শকের (অতিরিক্ত ডিআইজি) বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই গৃহকর্মীর নাম মৌসুমী আক্তার (১৪)। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।

বুধবার (১ জুন) বিকেলে বাসার দরজা ভেঙে গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য গৃহকর্মীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার বিকেল পাঁচটার দিকে অতিরিক্ত ডিআইজি আবু হাসান মুহাম্মাদ তারিকের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য বাসায় যান। এ সময় বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। অনেকক্ষণ ডাকাডাকির পর দরজা না খোলায় ওই পুলিশ সদস্য বিষয়টি পার্শ্ববর্তী রমনা থানায় জানান। পরে পুলিশ এসে দরজা ভেঙে বারান্দা থেকে গৃহকর্মী মৌসুমি আক্তারের (১৪) ঝুলন্ত লাশ উদ্ধার করে। ওই সময় অতিরিক্ত ডিআইজির স্ত্রী–সন্তানেরা বাসার বাইরে ছিলেন।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) মমিনুর রহমান গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়ানাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..