রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

দেশের প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন হবে, আইনমন্ত্রী

সংগ্রাম প্রতিদিন ডেস্ক ঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

প্রয়োজন হলে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে’ বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (৩১ মে) সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, আমি একটা জিনিস ব্রডলি বলে দিতে চাই, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ১৯৭২ সালের ৪ নভেম্বর আমাদের সংবিধান উপহার দেন, তখন তিনি পরিষ্কারভাবে দুটি কথা মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করে গেছেন। প্রথমটি হলো বাক্-স্বাধীনতা, আরেকটি হলো সংবাদমাধ্যমের স্বাধীনতা। এগুলো আমাদের সংবিধানে মৌলিক অধিকার হিসেবে গ্যারান্টি।

তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বলতে পারি, দেশে এমন কোনো আইন হবে না, যা স্বাধীন সাংবাদিকতায় বাধা হয়ে দাঁড়ায়।

ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আইনটি সাংবাদিকতায় বাধা সৃষ্টির জন্য করা হয়নি। টেকনোলজির উন্নয়নে যে অসুবিধাগুলোর সৃষ্টি হচ্ছে, সেগুলো মোকাবিলা করতে আইনটি করেছি।

এই আইনে এখন যত্রতত্র কাউকে গ্রেপ্তার হচ্ছে না বলে উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে যেন কাউকে গ্রেপ্তার না করা হয়, সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তপন বিশ্বাস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..