শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯টি রুটে মিলবে সেবা

৩০ লাখ মানুষের কর্মসংস্থান হবে আইসিটি সেক্টরে : জুনাইদ আহমেদ পলক।

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : রবিবার, ২৯ মে, ২০২২

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০২৫ সালের মধ্যে আইসিটি সেক্টর থেকে ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় হবে। একই সময়ের মধ্যে আইসিটি সেক্টরে ৩০ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

রোববার (২৯ মে) দুপুরের দিকে মানিকগঞ্জের ঘিওরে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রপ্তানি আয় ও কর্মসংসস্থান বাড়াতে প্রত্যন্ত গ্রামগুলোকে ফাইবার ক্যাবলের আওতায় আনা হচ্ছে। গত ১৩ বছরে আইটি সেক্টরে ২০ লাখ কর্সসংস্থান সৃষ্টি হয়েছে। এ সেক্টরে ৬ লাখ আইটি ফ্রিল্যান্সার, সাড়ে ৩ লাখ ই-কমার্স ও হার্ডওয়্যার সফটওয়্যার তৈরি হয়েছে। এ খাত থেকে প্রতি বছর ১ দশমিক ৪ বিলিয়ন ডলার এক্সপোর্ট করছি। প্রতি বছর আইটি সেক্টরে এক হাজার ছেলে মেয়ের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে গত তিন বারের মতো আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জনগণ ক্ষমতায় আনলে বাকি যে সমস্যাগুলো আছে সেই সমস্যা সমাধান করে বাংলাদেশকে একটি আধুনিক স্মার্ট ও উদ্ভাবনের দিকে নিয়ে যাবো।

এ সময় স্থানীয় সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, বাংলাদেশ হাই-ট্রেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-১) বিকর্ণ কুমার ঘোষসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..