সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

সেনবাগে প্রেসিডেন্ট স্কাউট ও শাপলা কাব অ্যাওয়ার্ডস এর মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ মনোয়ারুল হক, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ মে, ২০২২

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা স্কাউটস এর আয়োজনে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভেন্যুতে শুক্রবার সকাল ১০ ঘটিকায় প্রেসিডেন্ট স্কাউট ও শাপলা কাব অ্যাওয়ার্ডস এর মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

প্রেসিডেন্ট স্কাউটস ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রার্থীদের আঞ্চলিক পর্যায়ের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

উপজেলার শতাধিক স্কাউট ও কাব সদস্য আঞ্চলিক পর্যায়ের পরীক্ষায় অংশ গ্রহণ করে।

পরীক্ষক হিসেবে ছিলেন স্কাউটার এটিএম হাসনাত, এএলটি,বাংলাদেশ স্কাউটস,কুমিল্লা অঞ্চল,স্কাউটার মোহাম্মদ শাহ আলম এএলটি,বাংলাদেশ স্কাউটস,কুমিল্লা অঞ্চল।

পরীক্ষা শেষে দিক নির্দেশনা মূলক আলোচনায় উপস্থিত ছিলেন শহীদুল আনোয়ার (কামরুল), সম্পাদক, বাংলাদেশ স্কাউটস,সেনবাগ উপজেলা, মোঃ আবদুস সাত্তার, কমিশনার,বাংলাদেশ স্কাউটস,সেনবাগ উপজেলা,মোঃ মনোয়ারুল হক, স্কাউট লিডার, বাংলাদেশ স্কাউটস,সেনবাগ উপজেলা,মোঃ মোশারফ হোসেন, কাব লিডার, বাংলাদেশ স্কাউটস,সেনবাগ উপজেলা,এস এম রফিকুল ইসলাম ভুইয়া,ইউনিট লিডার,টুংকু আবদুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়,স্কাউটার জিয়াউর রহমান, স্কাউটার আনিসুর রহমান সহ অন্যান্য স্কাউটস ব্যক্তিবর্গ।

অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে এ মূল্যায়ন পরীক্ষা সম্পন্ন হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..