বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

হাতীবান্ধায় বীর মুক্তিযোদ্ধা ডাঃ আতিয়ার রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোঃশাহীন আলম লালমনিরহাট প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মরহুম ডাঃ আতিয়ার রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৬ মে) বিকালে ঐ উপজেলার গড্ডিমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে পাটগ্রামের পানবাড়ি একাদশকে টাইব্রেকারে ৪-২ গোলে হাড়িয়ে নীলফামারীর ডিমলা উপজেলার নাওতারা একাদশ বিজয়ী হন।

গড্ডিমারী ইউনিয়ন পরিষদের আয়োজনে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্পুর্ন খেলা উপভোগ করেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।

গড্ডিমারী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবু বকর সিদ্দিক শ্যামলের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন, অফিসার্স ইনচার্জ (ওসি) এরশাদুল আলম, উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ডাউয়াবাড়ী ইউপি চেয়ারম্যান অ্যাডঃ মশিউর রহমান, সিঙ্গিমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু। এসময় হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন।

উদ্বোধনী নক-আউট খেলার প্রথম ও দ্বিতীয়ার্ধে ১-১ গোলে ড্রো হলে টাইব্রেকার অনুষ্ঠিত হয়। এতে ধানবাড়ি একাদশকে ৪-২ গোলে হাড়িয়ে নাওতারা একাদশ বিজয়ী হয়।
জেলা ওয়ারী নক-আউট এ খেলায় ১৬টি জেলার ১৬টি দল অংশগ্রহণ করবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..