সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

রূপগঞ্জে বিএনপি-জামাতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিতি ঃ
  • আপলোডের সময় : বুধবার, ২৫ মে, ২০২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিএনপি-জামাত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মে) বেলা ১১ টার সময় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপির পুত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পার নির্দেশনায় ভুলতা ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও
ভুলতা ইউনিয়ন আওয়ামী যুবলীগে সভাপতি পদপ্রার্থী মোঃ হামজালার নেতৃত্বে ভুলতা ইউনিয়ন আওয়ামী যুবলীগে উদ্যোগে ভুলতা বাস স্ট্যান্ডের সামনে থেকে মিছিলটি বের হয়ে গোলাকান্দাইল চৌরাস্তা হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভুলতা স্কুল এন্ড কলেজ সামনে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান, ভুলতা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ, যুবলীগ নেতা বাবু, ওয়ালুদ্দিসহ
মিছিল সমাবেশে ভুলতা ইউনিয়ন যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেয়।
মিছিল শেষে ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ভুলতা ইউনিয়ন আওয়ামী যুবলীগে সভাপতি পদপ্রার্থী মোঃ হামজালা বলেন, বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। লবিষ্ট নিয়োগ করে দেশ ও দেশের জনগণের চরম ক্ষতি করেছে। তারা রাষ্ট্রবিরোধী। এদের প্রতিহত করতে যুবলীগ সব সময় প্রস্তুত রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..