শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন ভাসানীর আদর্শে দল পুনর্গঠনের অঙ্গীকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত

পরিচয় মিলেছে পূর্বাচল লেক থেকে উদ্ধার সেই তরুণী

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

পরিচয় মিলেছে পূর্বাচল লেক থেকে উদ্ধার সেই তরুণীর

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের লেক থেকে উদ্ধার হওয়া তরুণীর মরদেহের পরিচয় মিলেছে। নিহত তরুণীর নাম সুজানা (১৮)। তিনি রাজধানীর ভাসানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

নিহত সুজানা রাজধানীর কাফরুল থানার কচুখেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে।

এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম।

এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে পূর্বাচলের ২ নম্বর সেক্টর থেকে লাশটি উদ্ধার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে মেয়েকে শনাক্ত করেন সুজানার মা চম্পা বেগম।

পরিবারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মেহেদী ইসলাম বলেন, সোমবার বিকেলে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সুজানা। এরপর রাতে আর বাসায় ফিরেনি। মঙ্গলবার সকালে সুজানার লাশ উদ্ধার হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে সুজানার পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করে।

পুলিশ জানায়, সুজানার মরদেহের সঙ্গে একটি মোটরসাইকেলের হেলমেট পাওয়া যায়। হেলমেটটি সুজানার বন্ধু ১০ম শ্রেণির শিক্ষার্থীর বলে জানিয়েছে তার পরিবার। তারা উভয়েই কাফরুল এলাকার বাসিন্দা। সুজানার মরদেহ মিললেও নিখোঁজ রয়েছে ঐ বন্ধু। তার সন্ধান চলছে।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, নিহতের গলা ও মুখমণ্ডলে একাধিক আঘাতের ক্ষতচিহ্ন পাওয়া গেছে। মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..