সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

সাতক্ষীরা রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

হাবিবুর রহমান পলাশ, সাতক্ষীরা
  • আপলোডের সময় : বুধবার, ২৫ মে, ২০২২

অবিলম্বে সাতক্ষীরায় কেন্দ্রীয় পোস্ট অফিস মোড় থেকে সরকারি কলেজ হয়ে পুরাতন সাতক্ষীরা রাস্তা, শহিদ রীমু সরণি থেকে সরকারি কলেজ রোড, হোস্টেল রোড, রথখোলার রাস্তাসহ পৌরসভার বিভিন্ন রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্মিলিত ছাত্র জনতা সাতক্ষীরা পৌরসভার আয়োজনে বুধবার সকাল ১১ টায় সাতক্ষীরা সরকারি কলেজ গেট সংলগ্ন রাস্তায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
সম্মিলিত ছাত্র জনতার আহবায়ক ফাহিমুলহক কিসলুর সভাপতিত্বে ও সদস্য শেখ আমিনুর রহমান কাজল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রথমআলো স্টাফ রিপোটার কল্যাণ ব্যানার্জী, সম্মিলিত ছাত্র জনতার সদস্য সচিব শেখ ফারুকুজ্জামান ডেভিড, আওয়ামীলীগ নেতা এজাজ আহম্মেদ স¦পন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, অবিলম্বে এই বর্ষ মৌসুমের আগে পৌরসভার বিভিন্ন রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন যদি না হয় তাহলে আগামীতে বৃহত্তর কর্মসূিচর ডাক দেয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..