রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

রূপগঞ্জে গভীর রাতে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

এস এম রোবেল মাহমুদ রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২২ মে, ২০২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গভীর রাতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বাড়ৈপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। দোকান মালিক আনিছুর রহমান জানান, নারসিংগল শাহজাহান চেয়ারম্যান মার্কেটে একটি দোকান ভাড়া নিয়ে কয়েক বছর ধরে ব্যাবসা পরিচালনা করে আসছেন। প্রতিদিনের মত রাত ১১ টায় দোকান বন্ধ করে বাসায় চলে যান। রাত ১.৩০ মিনিটে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারেন তার দোকনে আগুন জ্বলছে। তখন পরিবারের সকল সদস্যদের নিয়ে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে সব কিছু পুড়ে যায়, এতে অন্তত ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাবসায়ী আনিছুর রহমান আরো জানান। আমার দোকানটি মার্কেটের সামনে থাকায় বেচা বিক্রি ভালো হয়, এই প্রতিহিংসায় আমার দোকানে আগুন লাগানো হয়েছে।
এ ঘটনায় আনিছুর রহমান বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের একটি জিডি পেয়েছি ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..